মাইলস্টোনে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে আহত ৩
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে মঙ্গলবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ইটপাটকেল নিক্ষেপও হয়।
জানা গেছে, সংঘর্ষে অন্তত তিনজন শিক্ষার্থী মাথায় আঘাত পেয়ে আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেয়া হচ্ছে।
এদিকে, ঘটনাস্থলে প্রধান উপদেষ্টার প্রেস সচিবসহ প্রেস শাখার সদস্য এবং সরকারের শিক্ষা ও আইন উপদেষ্টারা স্কুলের ভেতরে দুই ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ হয়ে আছেন। পরিস্থিতি বিবেচনায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে