ঢাবি শিক্ষার্থী ও চিকিৎসকদের হাতাহাতি, ঢামেক জরুরি বিভাগে সেবা বন্ধ
রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর সাময়িকভাবে জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ রাখা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার পর এ ঘটনার সূত্রপাত হয় বলে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে জরুরি বিভাগের চিকিৎসকদের মধ্যে হাতাহাতি হয়। এর জেরে বর্তমানে জরুরি বিভাগে নতুন রোগী ভর্তি নেওয়া বন্ধ রাখা হয়েছে এবং পরিস্থিতি কিছুটা উত্তপ্ত রয়েছে।
পুলিশ জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় জরুরি বিভাগের সেবা চালু করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে