হান্নান মাসউদের ছোট ভাইয়ের মৃত্যুর দাবিটি গুজব
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদের ছোট ভাই নিহত হয়েছেন—এমন গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বুধবার রাতে।
তবে বিষয়টি গুজব বলে জানিয়েছে স্বাধীন ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।
হাতিয়া উপজেলা প্রশাসনও বিষয়টি নিশ্চিত করেছে। তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, ‘প্রিয় হাতিয়াবাসী, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদ সাহেবের ভাইয়ের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি সুস্থ আছেন।’
প্রশাসনের পক্ষ থেকে সবাইকে যাচাই-বাছাই ছাড়া গুজব না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে।
এদিকে নির্বাচন ঘিরে বিভিন্ন এলাকায় গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে