Views Bangladesh Logo

রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাসউদ

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ জানিয়েছেন, রমজানের পরেই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার (১ মার্চ) রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ইসি মাসউদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন শিগগিরই হবে এবং এটি সারা বছর ধরে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, স্থানীয় সরকার পর্যায়ে দলীয় প্রতীক থাকবে কিনা, সে বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় কমিশন রয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে তিনি উল্লেখ করেন, নির্বাচনে যেসব ঘাটতি দেখা গেছে সেগুলো কমিশন খতিয়ে দেখবে। এসময় তিনি কমিশনের কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনা এবং সাংবাদিকদের নিরপেক্ষ দায়িত্ব পালনের আহবান জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ