Views Bangladesh Logo

বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফিরিয়ে আনল সিআইডি

 VB  Desk

ভিবি ডেস্ক

অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার হওয়া ৪৪ কোটিরও বেশি টাকা দেশে ফিরিয়ে এনেছে।

রোববার (২৯ মার্চ) এ তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান। তিনি বলেন, বহুল আলোচিত এমটিএফই (মেটাভার্স বৈদেশিক মুদ্রা) প্রতারণার মাধ্যমে পাচার করা অর্থের একটি অংশ সফলভাবে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

তিনি আরও জানান, এই প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছিল। দীর্ঘদিন ধরে এ অর্থ উদ্ধারে কাজ করে আসছিল অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের ধারাবাহিক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক সহযোগিতার ফলে এ অর্থ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পাচার হওয়া অবশিষ্ট অর্থ উদ্ধারে কার্যক্রম চলমান রয়েছে এবং এ বিষয়ে তদন্তও অব্যাহত আছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ