Views Bangladesh Logo

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলার উপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র গরমে ভোগান্তিতে পড়েছে এ জেলার মানুষ। রোজাদাররা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। কৃষক, দিনমজুর, ভ্যান-রিকশা চালকরা গরমে অস্থির হয়ে উঠছেন।

শুক্রবার (২৮ মার্চ) জেলায় ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৮ শতাংশ। এটি এখন পর্যন্ত চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। জেলা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার এই তাপমাত্রা রেকর্ড করে।

জেলা স্বাস্থ্য বিভাগ তাপপ্রবাহের কারণে অতি জরুরি অবস্থা ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছে, তীব্র তাপপ্রবাহের কারণে ক্রেতা সীমিত হয়ে পড়ছে।

চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান পরামর্শ দিয়ে বলেছেন, তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকের ঝুঁকি রয়েছে। অতি জরুরি অবস্থা ছাড়া বাইরে বের না হওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে। সন্ধ্যার পর থেকে রোজাদারদের বেশি করে পানি এবং ফলমূল পান করতে বলা হচ্ছে। শিশু, কিশোর এবং যারা রোজা রাখেন না তাদের জুস পান করার পরামর্শ দেয়া হচ্ছে।

গত বছরের ২৯ এপ্রিল চুয়াডাঙ্গায় রেকর্ড ৪৩ ডিগ্রিতে তাপমাত্রা রেকর্ড হয়। যা গত তিন দশকের মধ্যে সর্বোচ্চ ছিল।

আবহাওয়া অফিদফতরের তথ্যমতে, ১৯৯৫ সালের পহেলা মে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, ১৯৮৯ সালের পহেলা মে তাপমাত্রা ছিল ৪৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ