Views Bangladesh Logo

জাতীয় নির্বাচনের আগেই ৩ পার্বত্য জেলায় ভোট

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় সংসদ নির্বাচনের আগেই তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

শনিবার (২৪ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ আশ্বাস দেন তিনি।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জানান, তিন জেলা পরিষদ যাতে এই পার্বত্য এলাকার মানুষের হয়ে যাতে কাজ করতে পারে সেভাবে করা হবে। গ্রহণযোগ্য মানুষ নেওয়া হবে। জেলা পরিষদ যাতে কোনো দলীয় লোকের পুনর্বাসনকেন্দ্র না হয় সেভাবে করার চেষ্টা করা হবে।

পাহাড়ের শান্তি ও উন্নয়নের জন্য সবার সঙ্গে মিলে কাজ করার অঙ্গীকার করে তিনি আরও বলেন, “এই এলাকায় যাতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা যায় তার চেষ্টা করব। শিক্ষা ক্ষেত্রে পাহাড়ের মানুষ অনেক পিছিয়ে। তাই এদিকে আমার সুদৃষ্টি থাকবে।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ