Views Bangladesh Logo

নাচকে ভিন্ন মাত্রায় নিতে চান কোরিওগ্রাফার রিকো

নাচকে ভালোবেসে নিজের চেষ্টাতেই পথ তৈরি করেছেন কোরিওগ্রাফার রিকু। রাজধানীর ঢাকার বাড্ডা এলাকায় জন্ম ও বেড়ে ওঠা তার। ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহ, আর সেই আগ্রহ থেকেই শুরু যাত্রা। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষক ছাড়াই বড় ভাইদের নাচ দেখে অনুপ্রাণিত হয়ে এই জগতে পা রাখা। তার তিন বড় ভাইও নাচের সঙ্গে যুক্ত, যা তাকে আরও উৎসাহ জুগিয়েছে।


রিকোর প্রফেশনাল ক্যারিয়ারের প্রথম বড় কাজ ছিল ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান–এর সঙ্গে। এরপর কিছু সময় কর্পোরেট জগতে কাজ করলেও শেষ পর্যন্ত নিজের ভালোবাসার জায়গা নাচেই স্থির হন। ২০১৫ সাল থেকে কোরিওগ্রাফার হিসেবে নিয়মিত পথচলা শুরু তার।

এরই মধ্যে তার কোরিওগ্রাফিতে কাজ করেছেন দেশের জনপ্রিয় তারকারা, যার মধ্যে রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নৃত্য নির্দেশনায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ভবিষ্যতে নাচকে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়া এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেন তিনি।

নতুনদের উদ্দেশ্যে রিকোর বার্তা, এই অঙ্গনে টিকে থাকতে হলে ধৈর্য, সময় ও নিবেদন সবচেয়ে জরুরি। তার মতে, অনেক নতুন শিল্পীর মধ্যেই ধৈর্যের অভাব দেখা যায়। শুধু প্রতিভা থাকলেই হবে না, প্রতিটি সেক্টরে কঠোর পরিশ্রম করে এগোতে হয়।

রিকোর শেকড় ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার পূর্বধলায়। পড়াশোনাতেও তিনি পিছিয়ে নেই; অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। স্বপ্ন, পরিশ্রম আর নাচের প্রতি ভালোবাসা নিয়েই নিজেকে শীর্ষে দেখতে চান এই কোরিওগ্রাফার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ