Views Bangladesh Logo

পাকিস্তানে ইন্টার্নশিপ করবে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

শিক্ষা ও গবেষণা কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) সাথে পাকিস্তানের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অব ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস (ইউভিএএস)’-এর একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সিভাসু’র ভেটেরিনারি মেডিসিন অনুষদ ও ইউভিএএস’র ভেটেরিনারি সাইন্স অনুষদের মধ্যে তিন বছরের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্ব স্ব অনুষদের ডিনবৃন্দ সই করেন। পরবর্তীতে এই চুক্তি নবায়নের সুযোগ রয়েছে।

ভার্চুয়ালি অনুষ্ঠিত এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে সিভাসু’র পক্ষে স্বাক্ষর করেন সিভাসু’র উপাচার্য এবং ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। আর ইউভিএএস'র পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির উপাচার্য প্রফেসর ড. ইউনুস। এসময় উপস্থিত ছিলেন সিভাসু’র পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. একেএম সাইফুদ্দীন, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. আবদুল আহাদ এবং রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম।

জানা যায়, এই চুক্তির আওতায় সিভাসু’র ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীরা পাকিস্তানের লাহোরে অবস্থিত ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেসে (ইউভিএএস) এক মাসের ইন্টার্নশিপ করার সুযোগ পাবে। একইভাবে ইউভিএএস’র ভেটেরিনারি সাইন্স অনুষদের শিক্ষার্থীরাও সিভাসু’তে এক মাসের ইন্টার্নশিপ করতে পারবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ