কেরানীগঞ্জে চিপস ফ্যাক্টরিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
ঢাকার কেরানীগঞ্জে একটি চিপস তৈরির ফ্যাক্টরিতে আগুন লেগেছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ধলেশ্বরী ১ নম্বর নম্বর ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন সংবাদমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে খবর আসে ঢাকার কেরানীগঞ্জ ধলেশ্বরী ১ নং নম্বর ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় একটি চিপসের টিনশেড ফ্যাক্টরিতে আগুন লেগেছে। ওই খবরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায় ৭টা ৫ মিনিটে। প্রাথমিকভাবে আগুনের কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহত সম্পর্কে কিছু জানা যায়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে