মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় সমবেদনা চীনা পররাষ্ট্রমন্ত্রীর
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে লেখা এক বার্তায় চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঢাকায় বাংলাদেশের একটি সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার খবরে আমি মর্মাহত। নিহতদের প্রতি গভীর সমবেদনা এবং শোকসন্তপ্ত পরিবার ও আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
এর আগে গত সোমবার ভারত, যুক্তরাষ্ট্র, পাকিস্তান সরকারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্যমতে, গত সোমবার (২১ জুলাই) দুপুরের এই দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। আহত হয়ে বিভিন্ন হাসপাতলে ভর্তি আছেন ১৬৫ জন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে