Views Bangladesh Logo

মংলা ইপিজেডে ১২.২৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

 VB  Desk

ভিবি ডেস্ক

চ্চমানের পোশাক উৎপাদন শিল্প প্রতিষ্ঠায়ে মংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (মংলা ইপিজেড) ১২.২৫ মিলিয়ন ডলার বিনিয়োগে প্রস্তুত চীনা কোম্পানি সেফটি গার্মেন্টস বাংলাদেশ কোং লিমিটেড।

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) সোমবার (১৭ মার্চ) ঢাকার বেপজা কমপ্লেক্সে কোম্পানিটির সাথে চুক্তি স্বাক্ষর করেছে।

বেপজার সদস্য (প্রকৌশল ও বিনিয়োগ প্রচার- অতিরিক্ত দায়িত্ব) মো. ইমতিয়াজ হোসেন এবং সেফটি গার্মেন্টস বাংলাদেশ কোং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শি ইয়ান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চীনা কোম্পানিটি প্রতিফলিত জ্যাকেট, ভেস্ট, টি-শার্ট, ফ্লিস জ্যাকেট, কভারঅল এবং সেফটি হেলমেট তৈরির পরিকল্পনা করছে। এতে এক ৬১৬ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশকে বিশেষ করে মংলা ইপিজেডকে তাদের বিনিয়োগের গন্তব্য হিসেবে বেছে নেয়ায় সেফটি গার্মেন্টস বাংলাদেশ কোম্পানিকে ধন্যবাদ জানান। বিনিয়োগকারীদের জন্য নিরাপদ এবং সহায়ক পরিবেশ নিশ্চিতে বেপজার প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ