‘বাংলাদেশের উন্নয়নে বিশ্বস্ত, স্থায়ী অংশীদার হতে চায় চীন’
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে বাংলাদেশের উন্নয়নে বিশ্বস্ত ও স্থায়ী অংশীদার হতে চায় চীন।
রোববার (২৬ জানুয়ারি) দুপুরে গাজীপুরের সফিপুর বাজার এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, ‘বাংলাদেশের জনগণকে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে চায় চীন। এ দেশে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও আমাদের রয়েছে’।
জুলাই-আগস্টের গণআন্দোলনে হতাহতদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও ব্যক্ত করেন চীনের রাষ্ট্রদূত।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের উন্নয়নে চীন একটি গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি বলেন, চীনের বিজ্ঞান, প্রযুক্তি ও ভাষা এ দেশের মানুষকে আধুনিক উৎকর্ষতা অর্জনে সহায়তা করেছে।
তিনি আরও বলেন, ‘চীনের সঙ্গে অনেক কিছু লাভ ও বিনিময়ের আছে। চীন ও জামায়াত উভয়েই জনগণের পাশে ছিল এবং থাকবে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে