Views Bangladesh Logo

চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: প্রধানমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

তুন সরকারের মেয়াদে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে চীন আরও বড় পরিসরে এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এই আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার চীন। আমরা আশা করি, নতুন সরকারের মেয়াদে চীন আমাদের বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সহায়তা করতে অতীতের চেয়ে বেশি সহায়তা করবে।’

চীনের আন্তর্জাতিক বিভাগের কেন্দ্রীয় উপমন্ত্রী সান হাইয়ান আজ গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ