Views Bangladesh Logo

বাংলাদেশে চীন সামরিক ঘাঁটি করতে চায় না, যুক্তরাষ্ট্রের দাবি ভিত্তিহীন: রাষ্ট্রদূত

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশে চীন কোনো সামরিক ঘাঁটি স্থাপন করতে চায় না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার (২৮ মে) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইয়াও ওয়েন বলেন, মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। বেইজিং বরাবরই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অগ্রাধিকার দেয়।

এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, তিনি এ ধরনের কোনো প্রতিবেদন সম্পর্কে অবগত নন।

সম্প্রতি বিশ্বব্যাপী হুমকি মূল্যায়ন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা। সেখানে দাবি করা হয়, নিজেদের প্রভাব বিস্তারের লক্ষ্য নিয়ে বাংলাদেশসহ কয়েকটি দেশে সামরিক ঘাঁটি স্থাপন করতে চায় চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, থাইল্যান্ডসহ ১৬টি দেশে অবকাঠামো নির্মাণে আগ্রহী চীন।

রাজধানীতে আয়োজিত ওই অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূতের কাছে এ প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মার্কিন প্রতিবেদনটি সত্য নয়। এটি কোন তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে, তা স্পষ্ট নয়।

তিনি আরও বলেন, প্রতিবেদনের কোনো তথ্যই সঠিক নয়। বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমারের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এসব দেশে আমরা কোনো সামরিক উপস্থিতি চাই না, এবং এ ধরনের কোনো পরিকল্পনাও আমাদের নেই। আমেরিকা কী তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন করেছে, সেটি আমার জানা নেই।

এদিকে, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, এমন কোনো প্রতিবেদন আমার নজরে আসেনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ