Views Bangladesh Logo

তিস্তা প্রকল্পে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে চীন

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান জানিয়েছেন, বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় কাজ করতে চীন আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি হলেন ড. খলিলুর রহমান। একইসঙ্গে তিনি জানান, বহুল আলোচিত তিস্তা প্রকল্পে কাজ করার বিষয়েও তারা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে।

রোববার (৩০ মার্চ) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। প্রধান উপদেষ্টার চীন সফর সম্পর্কে তথ্য প্রদানের উদ্দেশে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিআইডিএ) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও।

চারদিনের সরকারি সফরে গত বুধবার (২৬ মার্চ) চীনে পৌঁছান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরকালে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং সিনিয়র সরকারি কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেন। এ সময় বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতার বিষয়ে একটি চুক্তি ও আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এছাড়া সফরকালে চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে বক্তৃতাও দেন প্রধান উপদেষ্টা। এর পাশাপাশি সেখানে অবস্থানকালে তিনি বিভিন্ন সংস্থা ও চীনা ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ