Views Bangladesh Logo

চীনের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া যাচ্ছেন

 VB  Desk

ভিবি ডেস্ক

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’ও রাশিয়া সফরে যাচ্ছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আলোচনার জন্য সোমবার রাশিয়ার রাজধানী মস্কো সফর করবেন তিনি।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার এ তথ্য জানিয়েছেন। 

"১৮ সেপ্টেম্বর, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের মধ্যে মস্কোতে আলোচনা অনুষ্ঠিত হবে। দ্বিপাক্ষিক সম্পর্কের স্বার্থের বিষয়গুলির বিস্তৃত আলোচনা করা হবে, যার মধ্যে সর্বোচ্চ গুরুত্ব পাবে উচ্চ পর্যায়ের যোগাযোগ," জাখারোভা একটি ব্রিফিং এ বলেছেন।  

তারা আন্তর্জাতিক অঙ্গনে সহযোগিতা জোরদার, আন্তর্জাতিক সংস্থাগুলিতে যৌথ কাজ এবং ইউক্রেন সংঘাত নিয়েও আলোচনা করবেন, রিপোর্ট করেছে স্পুটনিক।

বর্তমানে রাশিয়া সফরে রয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে আজ মঙ্গলবার আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। এর মধ্যেই চীনের পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফরের ঘোষণা এলো।   

এ বছরের মার্চেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়া সফরে গিয়েছিলেন। ইউক্রেন যুদ্ধের কারণে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির পরপরই চীনের প্রেসিডেন্ট রাশিয়া সফরে যান। তবে রাশিয়া বা চীন আইসিসির সদস্য রাষ্ট্র নয়। তাই আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে তারা আমলে নিচ্ছেন না বলেই স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে চীনের মধ্যস্থতা আশা করে বিশ্বের অনেক দেশ।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্ণ হওয়ার সময় চীন একটি ১২ দফা শান্তি প্রস্তাব উত্থাপন করে। তারা মনে করে, কেবল সংলাপের ভিত্তিতেই শান্তি প্রতিষ্ঠা ও দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি সম্ভব।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ