Views Bangladesh Logo

শেখ হাসিনাকে চীনের অভিনন্দন

 VB  Desk

ভিবি ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের জন্য দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে চীন।

সোমবার সকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে দেশের পক্ষ থেকে অভিনন্দন জানায় ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এ সময় চীনা রাষ্ট্রদূত নিশ্চিত করেন, চীনা নেতারা দীর্ঘদিনের বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেতে, পারস্পরিক আস্থা বাড়াতে এবং বাস্তব সহযোগিতা আরও দৃঢ় করতে তাঁর সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারত্ব দুই দেশকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইয়াও উল্লেখ করেন, চীন এবং বাংলাদেশ উভয় দেশই উন্নয়ন ও পুনরুজ্জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে এবং চীন সর্বদাই আধুনিকায়নের পথে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত অংশীদার এবং সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু হবে।

এক বিবৃতিতে চীনা দূতাবাস জানিয়েছে, ইতোমধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় চীন-বাংলাদেশে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও উইন-উইন সহযোগিতার একটি মডেল স্থাপন করেছে। এজন্য ‘ভিশন ২০৪১’ এবং ‘সোনার বাংলা’র স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা করতে চীন প্রতিশ্রুতিবদ্ধ।

দূতাবাস আরও জানায়, জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় এবং বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশকে দৃঢ়ভাবে সমর্থন করবে চীন। এ ছাড়াও আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে আরও সক্রিয় ভূমিকা পালনে বাংলাদেশকে সহায়তা করবে চীন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ