Views Bangladesh Logo

নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপিকে চীনের অভিনন্দন

 VB  Desk

ভিবি ডেস্ক

১৩তম জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে চীনা দূতাবাস। একই সঙ্গে নির্বাচনে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন জানিয়ে নতুন সরকারের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক অভিনন্দন বার্তায় ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস জানায়, “শান্তিপূর্ণ ও সফল ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। নির্বাচনে নেতৃত্ব দেওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেও অভিনন্দন।”

বার্তায় আরও বলা হয়, “বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করতে এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় রচনা করতে আমরা আগ্রহী।”


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ