ব্রহ্মপুত্রে শুরু চীনা জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ
ব্রহ্মপুত্র নদীতে জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ শুরুর ঘোষণা দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। পাঁচটি ক্যাসকেড (ভাটিতে একের পর এক) জলবিদ্যুৎ কেন্দ্রের এ প্রকল্পে ব্যয় হবে প্রায় ১ লাখ ২ হাজার কোটি ইউয়ান বা প্রায় ১৬ হাজার ৭৮০ কোটি ডলার।
জলবিদ্যুৎ প্রকল্পটি নির্মাণ ও পরিচালনায় সম্প্রতি বেইজিংয়ে চায়না ইয়াজিয়াং গ্রুপ কোম্পানি লিমিটেডের উদ্বোধন হয়েছে।
সিনহুয়া জানায়, শনিবার (১৯ জুলাই) দক্ষিণ-পশ্চিম চীনের সিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলের নিংচি শহরে মেইনলিং জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধের নিচে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) সেন্ট্রাল কমিটির পলিটিক্যাল ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য লি। সিপিসি সেন্ট্রাল কমিটির পলিটিক্যাল ব্যুরোর সদস্য এবং উপপ্রধানমন্ত্রী ঝাং গুওকিংও ছিলেন তার সঙ্গে। আরও ছিলেন জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজে গঠিত বিশেষজ্ঞ উপদেষ্টা কমিটির সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের প্রতিনিধিরা
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পটি প্রাথমিকভাবে সিজাংয়ের স্থানীয় চাহিদা পূরণ করে অন্য প্রদেশে বিদ্যুৎ সরবরাহ করবে।
ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন এবং পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অব চায়নাসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও অনুষ্ঠানে বক্তব্য দেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে