Views Bangladesh Logo

ঢাকা বিমানবন্দরে যাত্রাবিরতি চিলির প্রেসিডেন্টের

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির জন্য অবতরণ করে চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিককে বহনকারী উড়োজাহাজ। বুধবার রাতে সংক্ষিপ্ত এ যাত্রাবিরতি দেওয়া হয়।

একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, রিফুয়েলিংয়ের জন্যই মূলত এই যাত্রাবিরতি।

এদিকে চিলির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বিমানবন্দরে যান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

চিলি দক্ষিণ আমেরিকার অন্যতম স্থিতিশীল এবং সমৃদ্ধ দেশ। দেশটির প্রেসিডেন্ট বেইজিংয়ে তৃতীয় বেল্ট অ্যান্ড রোড ফোরাম ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনে যোগ দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ