Views Bangladesh Logo

গাইবান্ধায় শিশুকে নাশতার প্রলোভনে ধর্ষণ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে নাশতা খাওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. সৈয়দ আলী (৫২) নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এই ন্যাক্কারজনক ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যবসায়ী পলাতক রয়েছেন।

অভিযুক্ত সৈয়দ আলী উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে। তিনি স্থানীয় বেলকা বাজারের একজন ইলেকট্রনিকস ব্যবসায়ী এবং বেলকা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।


মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্ত সৈয়দ আলী ওই শিশুটিকে বাড়ির আঙিনা পরিষ্কার করার কথা বলে তার নিজ বাড়িতে ডেকে নেন। বাড়িতে তখন পরিবারের অন্য কেউ ছিল না। এই সুযোগে শিশুটিকে নাশতা খাওয়ার প্রলোভন দেখিয়ে ঘরের ভেতর নিয়ে ধর্ষণ করেন তিনি। নির্যাতিতা শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে পরিবারের কাছে বিস্তারিত জানালে বিষয়টি জানাজানি হয়।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,বৃহস্পতিবার রাতেই শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত সৈয়দ আলী গা-ঢাকা দিয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং এ বিষয়ে পুলিশ অত্যন্ত তৎপর রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ