Views Bangladesh Logo

খেলতে গিয়ে নিখোঁজ, মাছের ঘেরের পাড়ে মিলল শিশুর গলাকাটা মরদেহ

বাগেরহাটের মোল্লাহাটে মুসলিমা (৭) নামের এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া মধ্যপাড়া এলাকায় একটি মাছের ঘেরের পাড় থেকে বস্তায় মোড়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মুসলিমা কচুড়িয়া মধ্যপাড়া এলাকার ইসলাম শেখের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বাড়ির আশপাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল মুসলিমা। একপর্যায়ে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন।

সন্ধ্যার পর স্থানীয় কয়েকজন একটি মাছের ঘেরের পাড়ে বস্তায় মোড়ানো অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখেন। পরে কাছে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ একসঙ্গে কাজ করছে।

তিনি আরও বলেন, হত্যার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ