Views Bangladesh Logo

ভোটের লিফলেট কুড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

পাবনার চাটমোহরে রাস্তার ওপর পড়ে থাকা ভোটের লিফলেট কুড়াতে গিয়ে ব্যাটারিচালিত অটোভ্যানের ধাক্কায় আরাফাত হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বারকোনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাত ভাঙ্গুড়া উপজেলার গজারমারা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে কয়েকদিন আগে তার নানা আলেফ হোসেনের বাড়িতে বেড়াতে এসেছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বারকোনা এলাকায় একটি দলের প্রার্থীর পক্ষে ব্যাটারিচালিত অটোতে করে নির্বাচনি প্রচারণা চলছিল। ওই সময় গাড়ি থেকে ফেলা লিফলেট কুড়াতে রাস্তার ওপর নেমে পড়ে আরাফাত। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ব্যাটারিচালিত অটোভ্যান শিশুটিকে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় আরাফাতের মাথা, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে তাকে দ্রুত চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ