টাঙ্গাইলে পরিত্যক্ত সেপটিক ট্যাংকে নেমে শিশুসহ ৪ জনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিত্যক্ত সেপটিক ট্যাংকে নেমে শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি গ্রামে এ ঘটনা ঘটে। মধুপুর ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার লাভলু তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
মধুপুর ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার লাভলু তরফদার বলেন, সকালে টেলকি গ্রামে পরিত্যক্ত সেপটিক ট্যাংকের মধ্যে একটি ছাগলের বাচ্চা পড়ে যায়। পরে সেই ছাগলের বাচ্চা তুলতে গিয়ে প্রথমে এক শিশু সেপটিক ট্যাংকে নেমে অক্সিজেনের অভাবে মারা যায়। পরে ওই শিশুকে উদ্ধারে নেমে একে একে পরিবারের আরও ৩ তিনজন মারা যান। কূপটি আনুমানিক ৯-১০ ফুট গভীর।
তিনি আরও বলেন, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে মরদেহগুলো পুলিশে হস্তান্তর করা হয়। নিহতের মধ্যে বাবা-ছেলে রয়েছেন। বাকি দুইজন তাদের আত্মীয় বলে জানতে পেরেছি।
মতামত দিন