Views Bangladesh Logo

ডাকাতির পর তুলে নেয়া সেই শিশুকে উদ্ধার

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর আজিমপুরের একটি বাসায় ডাকাতির পর ৮ মাসের একটি শিশু অপহরণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসঙ্গে অপহৃত শিশুকেও উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার মধ্যরাতে মোহাম্মদপুর এলাকা থেকে র‌্যাব শিশুটিকে উদ্ধার করে। এই ঘটনার বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এদিকে শিশুটিকে উদ্ধারের পর রাতেই তার বাবা-মার কাছে হস্তান্তর করা হয়।

এর আগে গতকাল দুপুরে লালবাগ টাওয়ারের পাশের একটি বাসায় ডাকাতির পর শিশুকে নিতে যায় ডাকাতরা। শিশুটির মা ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। তিনি স্বামী ও সন্তান নিয়ে আজিমপুরের ওই বাসায় থাকেন। দুপুরে একদল ডাকাত তাদের বাসায় ঢুকে দেড় লাখ টাকা, চার ভরি স্বর্ণালংকার ও শিশুকে নিয়ে যায়।

ঘটনার পরপরই ওই শিশুর ছবিসহ ফেসবুকে একটি পোস্ট ছড়িয়ে পড়ে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ