Views Bangladesh Logo

উত্তরায় যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন আহতদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৬ জুলাই) রাত ৯টা ১৫ মিনিটে তিনি ইনস্টিটিউটে পৌঁছান এবং সেখানে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। রাত ১০টা ২৬ মিনিটে তিনি ইনস্টিটিউট পরিদর্শন শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফিরে যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্র জানিয়েছে, পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

প্রসঙ্গত, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হলে বেশ কয়েকজন দগ্ধ হন, যাদের মধ্যে গুরুতর অবস্থায় কয়েকজন বর্তমানে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ