Views Bangladesh Logo

কবি হেলাল হাফিজের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কবি হেলাল হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোকবার্তায় ড. ইউনুস বলেছেন, বিদ্রোহ ও ভালোবাসার কবি হেলাল হাফিজের মৃত্যু বাংলা ভাষা ও সাহিত্য জগতে এক অপূরণীয় ক্ষতি।

তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ড. ইউনুস আরও উল্লেখ করেন, হেলাল হাফিজ তরুণ উদ্যমের প্রতীক এবং স্বৈরাচারের বিরুদ্ধে নির্ভীক কণ্ঠ ছিলেন।

তিনি বলেন, কবি হেলাল হাফিজ মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন, কারণ তার কালজয়ী কবিতা প্রজন্ম থেকে প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে।

বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকার শাহবাগের সুপার হোম নামক হোস্টেলের বাথরুমে পড়ে গিয়ে কবি গুরুতর আঘাত পান। স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কবি হেলাল হাফিজের জানাজা শনিবার জোহরের নামাজের পর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে বলে সাংবাদিক মাহমুদ হাফিজ জানিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ