কপ-২৯ সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ২৯-এর আয়োজনে বিশ্বের বিভিন্ন নেতাদের সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎ করেছেন।
অধ্যাপক ইউনূস লিচেনস্টাইনের প্রধানমন্ত্রী ড্যানিয়েল রিশ এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগায়ের সঙ্গে দেখা করেন।
তিনি মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু এবং বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট ডেনিস বেচিরোভিচের সাথেও সাক্ষাৎ করেন।
এছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথেও আলাপ করেন।
বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ এবং কূটনীতিকরা বার্ষিক এই জলবায়ু সম্মেলনে অংশ নিচ্ছেন, যেখানে জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান হুমকি এড়াতে করণীয় বিষয়ে আলোচনা হবে।
প্রধান উপদেষ্টা সোমবার সন্ধ্যায় বাকু পৌঁছান, যেখানে জলবায়ু সংকট মোকাবিলার গতি ত্বরান্বিত করার ‘গুরুত্বপূর্ণ সুযোগ’ হিসেবে কপ-২৯ সম্মেলনকে বিবেচনা করা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে