প্রধান উপদেষ্টা 'পদত্যাগের বিষয়ে ভাবছেন': নাহিদ ইসলাম
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বিবিসি বাংলার খবর অনুযায়ী, নাহিদ ইসলাম নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, "দেশের চলমান পরিস্থিতি, স্যারের পদত্যাগের খবর আমরা আজকে সকাল থেকে শুনছি। এই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সাথে দেখা করতে গেছিলাম।"
এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করেছেন নাহিদ।
নাহিদ জানান, " স্যার বলছেন আমি যদি কাজ করতে না পারি... যে জায়গা থেকে তোমরা আমাকে এনেছিলে একটা গণ অভ্যুত্থানের পর। দেশের পরিবর্তন, সংস্কার.....। কিন্তু যেই পরিস্থিতি, যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে।তাতে আমিতো এভাবে কাজ করতে পারবো না।"
উত্তরে নাহিদ বলে, "আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে উনি যাতে শক্ত থাকেন। এবং সবগুলা দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গায় থাকেন। সবাই তার সাথে আশা করি কো-অপারেট করবেন।"
এই আলোচনার পরে প্রধান উপদেষ্টা নাহিদকে জানিয়েছেন "পদত্যাগের বিষয়ে ভাবছেন" তিনি। "উনি বলছেন উনি এ বিষয়ে ভাবতেছেন। ওনার কাছে মনে হয়েছে পরিস্থিতি এরকম যে তিনি কাজ করতে পারবেন না।"
পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার এখনকার মনোভাবের বিষয়ে নাহিদ বলেন, "এখন যদি রাজনৈতিক দল তার পদত্যাগ চায়.... সেই আস্থার জায়গা, আশ্বাসের জায়গা না পেলে উনি থাকবেন কেন?"

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে