ছায়ানটের বর্ষবরণ শুরু সোয়া ৬টায়
সাংস্কৃতিক সংগঠন ছায়ানট নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সম্পন্ন করেছে। পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর রমনার বটমূলে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠান শুরু হবে সকাল ৬টা ১৫ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৮টা ১৫ মিনিটে।
সোমবার বিকেলে অনুষ্ঠানকে সামনে রেখে রমনার বটমূলে মহড়ার আয়োজন করেন ছায়ানটের শিল্পীরা। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন সংস্কৃতি কর্মীরা।
অনুষ্ঠান ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। রমনা এলাকায় বৈশাখী শোভাযাত্রা ও মূল অনুষ্ঠানের জন্য ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, ড্রোন ও ওয়াচ টাওয়ারসহ একাধিক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের ডেপুটি কমিশনার মো. মাসুদ আলম জানান, নববর্ষ উদযাপন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি বলেন, সন্ধ্যা ৬টার মধ্যে সব ধরনের অনুষ্ঠান শেষ করতে হবে এবং গুজব প্রতিরোধে সাইবার নজরদারি ও সাদা পোশাকে পুলিশ টহল থাকবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে