Views Bangladesh Logo

এবার প্রকাশ্যে কুবি ছাত্র শিবিরের সভাপতি-সেক্রেটারি

সলামী ছাত্রশিবিরের কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) শিবিরের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচের শিক্ষার্থীদের ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক অনুষ্ঠানে তাদের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে জানানো হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি লোক প্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউসুফ ইসলাহি এবং সেক্রেটারি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মাজহারুল ইসলাম।

কমিটির অন্যান্য সদস্যদের বিষয়ে জানতে চাইলে সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, পরবর্তীতে তাদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ