Views Bangladesh Logo

রাজশাহী জেলা আ.লীগ কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান

রাজশাহী জেলা আ.লীগ কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান

রাজশাহী জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে শনিবার সকালে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী স্লোগান দিয়েছেন। এ সময় তাদের হাতে জাতীয় ও দলীয় পতাকা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে ১২-১৫ জন নেতাকর্মী কার্যালয়টির সামনে যান। এরপর চারজন ক্যামেরার সামনে এসে স্লোগান দেন। এদের মধ্যে দুজন মাস্ক পরে ছিলেন। একজন হেলমেট পরে ছিলেন। আর অন্য একজন হেলমেট কিংবা মাস্ক নেননি।

এদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, দলের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ ও রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাসিক দত্তের নামে স্লোগান দিতে দেখা যায়। এই নেতাকর্মীরা প্রথমে কার্যালয়ের সামনে ছবি ও পতাকা হাতে স্লোগান দেন। এরপর ভেতরে ঢুকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টানানোর চেষ্টা করেন।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘এমন বিষয় আমার জানা নেই। আওয়ামী লীগ নিষিদ্ধ না হলেও তাদের কার্যক্রম নিষিদ্ধ। দলীয় কার্যালয়ে গিয়ে এসব করার সুযোগ নেই। পুলিশ দেখতে পেলেই গ্রেপ্তার করত।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ