Views Bangladesh Logo

বরগুনায় তালা ভেঙে আওয়ামী লীগ কার্যালয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা

বরগুনার বেতাগী উপজেলায় পরিত্যক্ত থাকা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা ভেঙে নিয়ন্ত্রণ নিয়েছে স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। সোমবার দুপুরে তারা কার্যালয়ে প্রবেশ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দলীয় সভাপতি শেখ হাসিনার ছবি টাঙিয়ে ফুলের মালা পরায়। এরপর কার্যালয়ের প্রধান ফটকে সাইনবোর্ড স্থাপন করা হয়।

উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সিফাত সিকদার বলেন, ১৮ মাস দেশ একটি জঙ্গি গোষ্ঠীর দখলে ছিল। আমাদের নেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, ধানমন্ডি ৩২সহ আমাদের স্থানীয় দলীয় কার্যালয়ে যাতায়াত শুরু করতে। তাঁর নির্দেশ পেয়েই আমরা বেতাগী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে যাই এবং দলীয় প্রধান শেখ হাসিনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দলীয় কার্যালয়ের ব্যানার টাঙাই। বিগত সময়েও আমরা বেতাগী উপজেলায় বিভিন্ন কার্যক্রম পালন করেছি।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান জানান, ছাত্রলীগ তাদের সঙ্গে আলোচনা করে কার্যালয় নিয়ন্ত্রণে নিয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের পর কার্যালয়টি তালাবদ্ধ ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে নেতা-কর্মীরা আবার সক্রিয় হয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ