Views Bangladesh Logo

সিলেটে ছাত্রদল নেতার ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ আ. লীগ নেতার বিরুদ্ধে

 VB  Desk

ভিবি ডেস্ক

সিলেট সদর উপজেলার টুকেরবাজারে এক আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে নিহতের পরিবার।

নিহত শেখ উদ্দিন (৫০) টুকেরবাজার শাহপুর দক্ষিণপাড়ার মৃত ফজর আলীর ছেলে। তিনি সিলেট সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয়নুল আবেদিন জয়ের বড় ভাই ছিলেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেখ উদ্দিন। শুক্রবার (২০ ডিসেম্বর) গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছিল তাকে।

নিহতের ছোট ভাই জয়ের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ কর্মী শাহ মিয়ার সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল তাদের। সিলেট সিটি করপোরেশনের ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক লিলু মিয়ার কাছে যান শেখ উদ্দিন। তবে অভিযোগের সুরাহা না করে শাহ মিয়ার পক্ষ নিয়ে শেখ উদ্দিনকে লাঞ্ছিত করেন লিলু মিয়া। পরে লিলু ও তার দল শেখ উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে সম্পত্তি ভাংচুর ও পিটিয়ে গুরুতর আহত করেন।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ জানান, শেখ উদ্দিনের ভাই জয় সোমবার (২৩ ডিসেম্বর) হত্যাচেষ্টা মামলা করেন। এখন এটি হত্যা মামলা হিসেবে গণ্য হবে।

আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে বলেও জানান তিনি।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ