Views Bangladesh Logo

সিলেটে ছাত্রদলকর্মী খুন: চাচাতো ভাইসহ গ্রেপ্তার ৩

সিলেটের কানাইঘাটে পারিবারিক বিরোধের জেরে ছাত্রদলকর্মী ইসমাইল হোসেন নাবিল খুনের ঘটনায় মূল আসামি চাচাতো ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন কানাইঘাটের মুক্তাপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে জয়নাল আবেদীন (৫৫), তার ছেলে লোকমান হোসাইন (২৫) এবং ইসলাম উদ্দিন (২২)।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।

ওসি জানান, বুধবার (৪ ফেব্রুয়ারি) খুনের ঘটনায় মামলা দায়েরের ১২ ঘন্টার মধ্যে দিবাগত রাতে ওসমানীনগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চাচাতো ভাই ইসলাম উদ্দিনের ছুরিকাঘাতে নাবিল নিহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, লাগোয়া দুই বাড়ির সীমানায় বাথরুমে মাটি ফেলা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইসলাম উদ্দিন নাবিলকে ছুরিকাঘাত করে। পরে তিনি নিহত হন।

নিহত নাবিল মুক্তাপুর গ্রামের আবুল হারিছের ছেলে। তিনি কানাইঘাট সরকারি কলেজের ছাত্র ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ