Views Bangladesh Logo

ইসরায়েলের বিপক্ষে খেলা বয়কট গ্র্যান্ডমাস্টার রাজীবের

 VB  Desk

ভিবি ডেস্ক

বিশ্ব দাবা অলিম্পিয়াডে ইসরায়েলের বিপক্ষে দশম রাউন্ডের খেলা বয়কট করছেন বাংলাদেশি গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব।

হাঙ্গেরির বুদাপেস্টে চলমান এই বিশ্ব আসরে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় দলগত ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। তবে ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে এ ম্যাচে খেলবেন না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছেন গ্র্যান্ডমাস্টার রাজীব।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘২০২২ সালে চেন্নাই দাবা অলিম্পিয়াডসহ ২০২৪ হাঙ্গেরি দাবা অলিম্পিয়াডে রাশিয়া ও বেলারুশ দল অংশ নিতে পারেনি। তাহলে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল কীভাবে অংশ নিতে পারে? আমি বয়কট করলাম।‘

রাজীবের লেখা পড়ুন। ফেসবুক পোস্ট, হ্যাশট্যাগ সহ #BoycottIsrael এবং #StandWithJustice.

 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ