Views Bangladesh Logo

বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে নির্বাচন কমিশনের মামলা

 VB  Desk

ভিবি ডেস্ক

ট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে বাঁশখালী উপজেলা নির্বাচনি কর্মকর্তা মুহাম্মদ হারুন মোল্লা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন এবং সাংবাদিকদের মারধর ও নাজেহালের অভিযোগে নির্বাচনি আচরণবিধি আইনের ৮(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।

তিনি বলেন, চট্টগ্রাম -১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ ২০-৩০ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলাটি দায়ের হয়েছে। আদালত ফৌজদারি কার্যবিধি ২০০ ধারায় জবানবন্দি গ্রহণ করে ও রির্টানিং অপরাধ আমলে নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে সমন জারি করেন এবং আগামী ৩ জানুয়ারির মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, গত ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের সময় অধিক লোক সমাগম করে নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করেন মোস্তাফিজুর রহমান। ‘জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করেছেন কি না- এমন প্রশ্ন করলে সাংবাদিককে গালিগালাজ ও কিল-ঘুষি মারেন তিনি। প্রাণনাশের হুমকিও দেন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ওই সাংবাদিক এমপির বিরুদ্ধে চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। এরপর তদন্ত করে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদন দাখিল করেন নির্বাচনি অনুসন্ধান কমিটি। একইসঙ্গে আসামির বিরুদ্ধে বিধি অনুসারে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেন। এরপর নির্বাচন কমিশন গত রোববার মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করার জন্য সিদ্ধান্ত দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ