Views Bangladesh Logo

চট্টগ্রাম-১ আসনের এমপি নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় এমপির গাড়িচালক মনির ও আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনা ঘটে কুমিল্লা থেকে মিরসরাই ফেরার পথে। সংসদ সদস্যের প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের ওপর উঠে দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বিকল্প গাড়িতে করে বারইয়ারহাটের কমফোর্ট হাসপাতালে নিয়ে যান, যেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এমপি নুরুল আমিন মাথায় আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এমপিকে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হচ্ছে। তিনি এমপি নুরুল আমিনের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ