Views Bangladesh Logo

সীতাকুণ্ডে আচরণবিধি লঙ্ঘনের দায়ে পৌর কাউন্সিলরকে জরিমানা

 VB  Desk

ভিবি ডেস্ক

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর দিদারুল আলম অ্যাপেলোকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৩১ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন এ আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত জানায়, উপজেলা কমপ্লেক্সের সামনে আওয়ামী লীগ প্রার্থী এসএম আল মামুনের পক্ষে মাইকিং করে প্রচারণা চালানোর অভিযোগে কাউন্সিলর দিদারুল আলমকে জরিমানা করা হয়। যা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন বলেন, আচরণবিধি অনুসারে প্রার্থীদের নির্বাচনী মাইকিং করতে হবে বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত। কিন্তু সীতাকুণ্ড পৌর সদরের কাউন্সিলর দিদারুল আলম নির্ধারিত সময়েরও এক ঘণ্টা আগে উপজেলা পরিষদ কার্যালয় এলাকায় নৌকা প্রতীকের পক্ষে মাইকিং করছিলেন। এ সময় সীতাকুণ্ড পৌর সদরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ চলছিল। উচ্চ স্বরে মাইকিংয়ের ফলে প্রশিক্ষণে ব্যাঘাত হচ্ছিল। এ কারণে তাঁকে জরিমানা করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ