Views Bangladesh Logo

চট্টগ্রামের ৫ জেলায় মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেরও শনিবারের পরীক্ষা স্থগিত

 VB  Desk

ভিবি ডেস্ক

বৈরী আবহাওয়া ও চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

শুক্রবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলা—চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে আলিম এবং এইচএসসি (বিএমটি) পরীক্ষাও শনিবার অনুষ্ঠিত হবে না।

তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন অন্যান্য জেলার পরীক্ষাগুলো পূর্বঘোষিত সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

এর আগে একই কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন শনিবারের এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়।

উল্লেখ্য, গত ৫ জুলাই থেকে চট্টগ্রামে টানা ভারী বৃষ্টিপাত শুরু হয়। এর মধ্যে ৭ জুলাই ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ৫ জুলাই থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত চট্টগ্রামে মোট ১ হাজার ১৬৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। টানা বর্ষণে চট্টগ্রাম ও পার্শ্ববর্তী জেলাগুলোর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এবং পাহাড়ধসে ২৯ জনের মৃত্যু হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ