Views Bangladesh Logo

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের অপরাধ জগতে দীর্ঘদিন ধরে আতঙ্কের নাম হয়ে থাকা শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে যশোরের ধুমধুমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সৈয়দ রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, গোয়েন্দা তথ্যের সূত্র ধরে ধুমধুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়। এই অভিযানে যৌথভাবে অংশ নেয় যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশ। গ্রেপ্তারের পর তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ডেভিড ইমন। ছোট সাজ্জাদ কারাগারে যাওয়ার পর থেকে চট্টগ্রামে এই অপরাধচক্রের নেতৃত্বে ছিলেন তিনি। তার বিরুদ্ধে বাকলিয়ায় জোড়া খুন, পতেঙ্গায় আলোচিত ‘ঢাকাইয়া আকবর’ হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

সম্প্রতি নগরে দুই কোটি টাকা চাঁদা না পেয়ে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায়ও তার নাম উঠে আসে, যে ঘটনায় ইতোমধ্যে ১৭ জনকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এত দিন মূলহোতা হিসেবে তিনিই ছিলেন ধরাছোঁয়ার বাইরে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ