Views Bangladesh Logo

চাঁপাইনবাবগঞ্জ-১ আসন: নিরুত্তাপ চায়ের কাপ

চাঁপাইনবাবগঞ্জ ৪৩ শিবগঞ্জ -১ আসনটিতে ভোটের মাঠে লড়াই করবে বিএনপি ও জামায়াত। এই আসনটিতে বিএনপি এগিয়ে থাকলেও জামায়াতও শেষ পর্যন্ত লড়াই করবে বলে দাবি করছেন সাধারণ মানুষ।

তবে সাধারণের দাবি চায়ের আড্ডায় বা দোকানপাটে ভোট নিয়ে খোলামেলা ততটা আলোচনা হয় না। আগের তথা আওয়ামী লীগের করার ভোটে মানুষের মনের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে; সেখান থেকে বের হতে পারেনি মানুষ। তাদের ধারণা, এবারও হয়তো যারা বিজয়ী হবে তারা তাদের মতই মানুষের উপর গজব হয়ে নেমে আসবে কি-না তা নিয়ে শঙ্কা রয়েছে। মুখ ফসকে কথা বের হলেই মব বা অন্য কিছু বা মামলা দিয়ে জীবন/পরিবার ছিন্ন-ভিন্ন হয়ে যাবে। এরই ভয়ে কাতর এলাকা জনগণ। তাই সাধারণ মানুষের চায়ের কাপ আজ হয়ে গেছে নিরুত্তাপ।

ধানের শীষের প্রার্থী সাবেক হুইপ অধ্যাপক মো. শাহজাহান মিঞা বলেন, ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং এলাকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে তিনি অগ্রাধিকার দেবেন বলে আশ্বাস দেন। ধর্ম ব্যবসার জন্য আসেনি বা রাজনীতির জন্য নয়। এটি মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য মহান আল্লাহ পাঠিয়েছেন। ভালো কাজের সাথে সৃষ্ঠিকর্তা থাকেন।

তিনি আরো বলেন, ভয়ের কালচার থেকে মানুষকে বের হয়ে আসতে হবে। সঠিক কথা সঠিকভাবে সবাইকে বুঝাতে হবে, বুঝাতে হবে।

ড. মাওলানা কেরামত আলী বলেন, সকল সিধান্ত উপর (আল্লাহ নিকট) থেকে আসে। জনগণের ভালোমন্দ বুঝার সক্ষমতা রয়েছে। তাদের সিধান্ত তারা দিবেন।

চাঁপাইনবাবগঞ্জ রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: শাহাদাত হোসেন মাসুদ ভিউজ বাংলাদেশকে বলেন, প্রার্থীরা বিভিন্ন ধরনের অভিযোগ করছেন। ব্যবস্থা নিয়ম মেনে নেয়া হচ্ছে। জেলা প্রশাসন সকল প্রস্তুতি নিয়ে ফেলেছেন। প্রত্যাশা করছেন, সুষ্ঠু নির্বাচনের। বডি অন ক্যামেরাসহ সব ধরনের প্রস্তুতি রয়েছে।

উল্লেখ্য, মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৮২ জন। পুরুষ সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ৩১৬ এবং নারী ভোটার সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৮৫৬ জন। পোরসভা একটি। ইউনিয়ন রয়েছে ১৫ টি। এলাকটি ৫২৫ কিলোমিটার জুড়ে রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ