নির্বাচন কমিশনের শুনানিতে হট্টগোল
নির্বাচন কমিশন ভবনে সংসদ নির্বাচনের প্রার্থীদের শুনানিকালে হট্টগোল এবং উত্তেজনা সৃষ্টি হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) মানিকগঞ্জ-৩ আসনের বৈধ প্রার্থী আফরোজা খানমের মনোনয়নপত্রের বৈধতা সংক্রান্ত আপিল শুনানির সময় যেখানে দ্বৈত নাগরিকত্বের বিষয়টি নিয়েও বিতর্ক হয়।
শুনানির সময় সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবিরা ব্যাখ্যা দিতে থাকলেও পরে শুনানি আধা ঘণ্টা বিরতি পায়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনসহ কমিশন মঞ্চ ত্যাগ করলে আইনজীবী ও প্রার্থীরা মঞ্চের সামনে একে অপরের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
এ সময় ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু ক্ষোভ প্রকাশ করেন। অন্যদিকে, কুমিল্লা-৪ আসনের এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ উত্তেজিত হলে পরিস্থিতি আরও তপ্ত হয়ে ওঠে। আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিরতির পর শুনানিতে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, মিন্টু অশ্রাব্য ভাষা ব্যবহার এবং বলপ্রয়োগের চেষ্টা করেছেন। একই সঙ্গে অপর আইনজীবী জানান, কিশোরগঞ্জের একটি আসনের বিএনপিপ্রার্থী ফাহিম চৌধুরীর সমর্থকরা শুক্রবার (১৬ জানুয়ারি) শুনানি শেষে তার ক্লায়েন্টকে মারধর করেছেন।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ঘটনাটি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বলেন, আশা করি, কেউ আর এই ধরনের ঘটনা ঘটাবেন না।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে