Views Bangladesh Logo

সরকার পরিবর্তন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: রাশিয়া

 VB  Desk

ভিবি ডেস্ক

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মস্কো মনে করে যে, বাংলাদেশ সরকারের পরিবর্তন তাদের দেশের 'অভ্যন্তরীণ বিষয়'।

ঢাকার রাশিয়ান দূতাবাস জানায়, "তবে আমরা আশা করছি যত দ্রুত সম্ভব বন্ধুপ্রতিম দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়া সাংবিধানিক রীতিনীতিতে ফিরে আসবে।" খবর ইউএনবি।

সোমবার (৫ আগস্ট) গণমাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগের খবর প্রকাশিত হয়। এর আগে আন্দোলনকারীরা গত জুলাই মাসে সরকারবিরোধী ছাত্র বিক্ষোভে নিহতের জন্য দায়ী কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবি জানায়।


শিগগিরই বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে আশা প্রকাশ করা হয়।

সংঘর্ষের ঘটনায় কোনো রুশ নাগরিকের হতাহতের ঘটনা ঘটেনি বলেও নিশ্চিত করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ