Views Bangladesh Logo

৫ রানে ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড করলেন চামারি আতাপাত্তু

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ব্যাট হাতে রান না পাওয়ার ক্ষোভ যেন বল হাতে মিটিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাত্র ৫ রান দিয়ে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন এই অলরাউন্ডার।

বুধবার (২ সেপ্টেম্বর) দুবাইয়ে ৩.৩ ওভার বল করে ৫ রান খরচায় ৭ উইকেট নেন ৩৬ বছর বয়সী আতাপাত্তু। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রথম নারী বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে ৭ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। সব মিলিয়ে নারী টি-টোয়েন্টিতে এক ম্যাচে ৭ উইকেট নেওয়া ষষ্ঠ বোলার হলেন আতাপাত্তু।

তার এই বোলিং ফিগার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ইতিহাসে সেরা। এর আগে ২০১৮ সালের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ১২ রানে ৫ উইকেট নিয়ে রেকর্ডটি ছিল থাইল্যান্ডের ওংপাকা লিংপ্রাসার্টের।

আতাপাত্তুর বিধ্বংসী বোলিংয়ে ইন্দোনেশিয়াকে ৭৫ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১২৪ রান করে লঙ্কানরা। জবাবে ৪৯ রানেই গুটিয়ে যায় ইন্দোনেশিয়া।

শ্রীলঙ্কার হয়ে নীলক্ষ্মী সিলভা ৩৫ বলে ৫০ রান করেন। তবে ব্যাট হাতে ১৩ বলে করেন মাত্র ৯ রান আতাপাত্তু।

ইন্দোনেশিয়ার ইনিংসে চতুর্থ ওভার থেকে উইকেট নেওয়া শুরু করেন আতাপাত্তু। শেষ দিকে টানা তিন বলে তিন উইকেট নিয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক। এই জয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল শ্রীলঙ্কা। আগামী রবিবার বাংলাদেশের বিপক্ষে খেলবে দলটি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ