Views Bangladesh Logo

সরিয়ে দেওয়া হলো আহসান এইচ মনসুরকে, নতুন গভর্নর মোস্তাকুর

ব্যাংকিং খাতে সংস্কার কার্যক্রম ঘিরে নানা আলোচনা-সমালোচনার মধ্যেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

দায়িত্ব নেওয়ার পর থেকেই ড. মনসুর ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, তদারকি জোরদার এবং নীতিগত সংস্কারে সক্রিয় ভূমিকা রাখেন। বিশেষ করে দুর্বল ব্যাংকগুলোর পুনর্গঠন, পরিচালনা পর্ষদে পরিবর্তন এবং অভ্যন্তরীণ নজরদারি বাড়ানোর মতো পদক্ষেপে তিনি কঠোর অবস্থান নেন।

তার এসব পদক্ষেপে একদিকে সংস্কারপন্থিদের সমর্থন মিললেও অন্যদিকে ব্যাংকিং খাতের একটি অংশের অসন্তোষ তৈরি হয়।

সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় ব্যাংকের কয়েকজন কর্মকর্তা গভর্নরকে ‘স্বৈরাচার’ বলে উল্লেখ করেছেন। এ ঘটনায় তিন কর্মকর্তাকে শোকজ করা হয়। পাশাপাশি প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে কয়েকজন কর্মকর্তার বদলিও করা হয়। বিষয়টি ব্যাংকপাড়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

নতুন গভর্নর হিসেবে দায়িত্ব পাওয়া মোস্তাকুর রহমান দীর্ঘদিন কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ কার্যক্রম ও নীতিনির্ধারণী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। তার সামনে এখন ব্যাংকিং খাতের চলমান সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার বড় চ্যালেঞ্জ রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ