Views Bangladesh Logo

চায়না মলের গ্র্যান্ড ওপেনিংয়ে তারকাদের মিলনমেলা

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর যমুনা ফিউচার পার্কে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড ‘চায়না মল’। শনিবার (৪ এপ্রিল) বিকেলে মলের লেভেল-৩, ব্লক-সি-তে অবস্থিত ফ্ল্যাগশিপ শোরুমটি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আলমগীর আলম। তিনি বলেন, গ্রাহকদের স্বাদ ও সাধ্যের সমন্বয় ঘটিয়ে চীনের মানসম্মত পণ্য এক ছাতার নিচে নিয়ে আসাই ‘চায়না মল’-এর লক্ষ্য। মানসম্মত সেবা ও সাশ্রয়ী মূল্যের মাধ্যমে দ্রুতই এটি ক্রেতাদের আস্থার জায়গা হয়ে উঠবে বলে।

চায়না মলের চেয়ারম্যান আদিল খান বলেন, গ্রাহকদের বাজেট ও পছন্দের সমন্বয় করে উচ্চমানের পণ্য সরবরাহ করাই তাদের উদ্দেশ্য।

তিনি জানান, প্রতিটি পণ্যই নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী বাছাই করা হয়েছে, যাতে ক্রেতারা এক জায়গায় সব ধরনের প্রয়োজনীয় লাইফস্টাইল পণ্য সহজেই পেতে পারেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা মিষ্টি জান্নাত, ব্র্যান্ড অ্যাম্বাসেডর বারিশা হক, ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা ও ইভান শাহরিয়ার সোহাগ। এছাড়াও সুপার মডেল মারিয়া কিসপট্টা, রেবেতা জামাল, সানজিদা আফরিন, আয়েশা রোজ, আয়েশা হক, আরশিয়া ইসলাম, বুশরা কবির, নওশীন সুধা, তামান্না এবং ফুড ব্লগার ফুডআপ্পি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনের অংশ হিসেবে ক্রেতাদের জন্য সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় ঘোষণা করা হয়েছে। শোরুমটিতে নারী ও পুরুষের আধুনিক পোশাক, ব্যাগ, জুয়েলারি এবং নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন লাইফস্টাইল পণ্য পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে ছিল যমুনা টিভি ও দৈনিক যুগান্তর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ