জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ ৫ নভেম্বর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে ৫ নভেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার। বঙ্গভবন থেকে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল সোমবার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের সময় চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন ১ থেকে ৫ নভেম্বরের মধ্যে এই বৈঠক করতে চেয়েছিল।
রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর নিজেদের মধ্যে আলোচনায় বসবে নির্বাচন কমিশন। ওই বৈঠকে দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল চূড়ান্ত হতে পারে এবং রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হতে পারে। এরপরে বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার।
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত দীর্ঘদিনের অভ্যাস।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে