Views Bangladesh Logo

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। ইসি সূত্র জানায়, সিইসির ভাষণ মঙ্গলবার সন্ধ্যায় রেকর্ড করা হয়েছে। এটি আজ সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার এবং দেশের সব বেসরকারি টেলিভিশন ও রেডিও চ্যানেলে একযোগে সম্প্রচার করা হবে।

ধারণা করা হচ্ছে, ভাষণে সিইসি জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরবেন এবং ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন।

এছাড়া দেশব্যাপী নির্বাচনি সামগ্রী বিতরণ, ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাতে পারেন তিনি। প্রায় ৯ লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন, কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন এবং ড্রোন নজরদারির বিষয়েও বক্তব্যে উল্লেখ থাকতে পারে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের বিষয়ে কমিশনের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করার সম্ভাবনাও রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ